About us
ভালোবাসা থেকে শুরু, বিশ্বাসে পথচলা-
গল্পটা খুব সাধারণ।
চারিদিকে যখন ভেজালের ভিড়, তখন একজন বাবা বা মা হিসেবে নিজের সন্তানদের মুখে একমুঠো ভাত বা এক গ্লাস দুধ তুলে দিতেও আমাদের দুবার ভাবতে হয়। চোখের সামনে প্রতিদিন এমন অনিয়ম দেখতে দেখতে একদিন মনে প্রশ্ন জাগল—আমার সন্তানের জন্য কি কোথাও একটুও নিরাপদ খাবার নেই?
সেই একরাশ দুশ্চিন্তা আর নিজের পরিবারকে সুস্থ রাখার জেদ থেকেই 'মাটির স্বাদ'-এর পথচলা শুরু।
আমরা কোনো বড় ব্যবসায়ী হতে আসিনি, আমরা চেয়েছিলাম নিজের ঘরের জন্য একটু বিশুদ্ধতার নিশ্চয়তা। তাই আমরা নিজেই দাঁড়িয়ে থেকে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পদ্ধতিতে সংগ্রহ করতে শুরু করলাম খাঁটি গুড়, মধু, ঘানি ভাঙা তেল, ঘি প্রয়োজনীয় আরও অনেক কিছু। যখন দেখলাম আমার ঘরের বাচ্চারা সেই খাবারের স্বাদ আর পুষ্টিতে সুস্থ বেড়ে উঠছে, তখনই মনে হলো—এই নিশ্চিন্ত অনুভবটুকু তো আমি অন্য সব পরিবারের কাছেও পৌঁছে দিতে পারি। যারাও ঠিক কিনা আমারি মতো সাস্থসচেতন।
যা আমি আমার সন্তানকে খাওয়াই, তাই আমি আপনার হাতে তুলে দিই।
আমাদের অঙ্গীকার 'মাটির স্বাদ' কোনো কারখানায় তৈরি যান্ত্রিক পণ্য নয়। আমাদের গুড়, সরিষার তেল, দই, লাচ্চা সেমাই, কুমড়ো বড়ি কিংবা মসল্লা—প্রতিটি পণ্যের পেছনে জড়িয়ে আছে কৃষকের সততা আর আমাদের নিরলস তদারকি। আমরা বিশ্বাস করি, প্রকৃতি আমাদের যা দেয় তা এমনিতেই সেরা। তাই আমরা তাতে কোনো কেমিক্যাল, কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ মিশিয়ে তার গুণ নষ্ট করি না।
কেন আমরা আলাদা?
ব্যক্তিগত তদারকি: আমরা পণ্য সোর্স করি না, আমরা পণ্য তৈরি করি। প্রতিটি ধাপ আমরা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করি।
ঐতিহ্যবাহী পদ্ধতি: আধুনিক যন্ত্রের চেয়ে আমরা গুরুত্ব দিই সেই পুরনো ঘরোয়া পদ্ধতিতে, যাতে স্বাদের সাথে পুষ্টিও অটুট থাকে।
পরিবারের মায়া: আমরা ক্রেতা-বিক্রেতা সম্পর্কে বিশ্বাসী নই, আমরা বিশ্বাস করি প্রতিটি টেবিলে নিরাপদ খাবার পৌঁছে দেওয়ার এক যৌথ লড়াইয়ে।
মাটির স্বাদ—প্রকৃতি যেমন দেয়, আমরা তেমনই রাখি।
আপনার পরিবারের সুস্বাস্থ্য আর হাসিমুখই আমাদের মূল অনুপ্রেরণা। আমাদের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।
Our products
Quality, taste and purity guaranteed
NEW PRODUCTS
-
Pure sugarcane molasses
৳ 450.00
-
Turmeric powder
৳ 180.00
-
Organic mustard oil
৳ 950.00
FEATURED
-
Pure chili powder
৳ 220.00
-
Organic mustard oil
৳ 950.00
-
Pure sugarcane molasses
৳ 450.00
ON SALE
-
Pure sugarcane molasses
৳ 450.00
-
Turmeric powder
৳ 180.00
-
Organic mustard oil
৳ 950.00
Customer opinions
Real experiences of customers using our products